দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে এসব রোগী ভর্তি হন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩২ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
ঢাকার দুই সিটি এলাকার বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৮৪ জন।
এ ছাড়া বরিশাল বিভাগে ১৫৪ জন, চট্টগ্রামে ১৬৭, খুলনায় ২৯২, ময়মনসিংহে ৮২, রাজশাহীতে ১৩৭, রংপুরে ৬৫ এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে।
এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছেন ৮৭ জন। মাসভিত্তিক হিসাবে এ সংখ্যাই চলতি বছরের সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬১ হাজার ৯৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৬১০ জন।
এসআর