রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে
জিৎ সরকার (২২) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত জিৎ নাটোরের বনপাড়ার অধিবাসী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানানো হয়, জিৎ সরকার গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রামেক হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৯ সেপ্টেম্বর সকালে তার মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ২৪ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে মোট ৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
এসআর