[email protected] বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

হাম ও হামের উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৬ ৪:৫২ পিএম

সংগৃহীত ছবি

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫

 শিশুর মৃত্যু হয়েছে, তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে দেশে নতুন করে ৯১ জন নিশ্চিত হামে আক্রান্ত রোগী এবং ৯৮৬ জন উপসর্গযুক্ত রোগী সহ মোট ১ হাজার ৭৭ জন শিশু আক্রান্ত হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ৮৯০ জন নতুন শিশু হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি সমসংখ্যার শিশু চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

​গত ১৫ মার্চ থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশের সামগ্রিক চিত্র পর্যালোচনায় দেখা যায়, এ পর্যন্ত মোট ৯৪৩ জন শিশুর মৃত্যু হয়েছে—যার মধ্যে ৮৪৪ জন হামের উপসর্গে এবং ৯৯ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। এই সময়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনে, যার মধ্যে ১৮ হাজার ৫৭৮ জনের হাম নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তদের মধ্যে মোট ১ লাখ ৩২ হাজার ৫৫৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়, যাদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

এসআর

সম্পর্কিত খবর