দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৩৯ জন রোগী ভর্তি হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত এক দিনে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকা মহানগরসহ ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে। একই সময়ে দেশে মোট ২৮ হাজার ৯২৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এদিকে, নতুন রোগী ভর্তি হওয়ায় বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মোট ১ হাজার ৯৫১ জন চিকিৎসাধীন রয়েছেন।
এসআর