[email protected] বৃহঃস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে মিনার্ভা হসপিটালের সচেতনতামূলক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন ২০২৬ ৭:৪৪ পিএম

সংগৃহীত ছবি

‘সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ফ্যাটি লিভার দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর কাকরাইলে অবস্থিত মিনার্ভা হসপিটাল লিমিটেড নানা কর্মসূচির আয়োজন করেছে।

দিবসটি উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। দেশের বিশিষ্ট লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালট্যান্ট সহকারী অধ্যাপক ডা. এম সাঈদুল হক র‌্যালির উদ্বোধন করেন।

র‌্যালিটি কাকরাইল মোড় থেকে সেগুনবাগিচা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ফ্যাটি লিভার বিষয়ে সচেতনতামূলক ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

পরে হাসপাতালের কনফারেন্স কক্ষে ‘সুস্থ লিভার, সুন্দর জীবন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন ডা. এম সাঈদুল হক।

আলোচনা সভায় তিনি বলেন, বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ২০ লাখ মানুষের মৃত্যু লিভারজনিত রোগে ঘটে এবং প্রায় ১৫০ কোটি মানুষ দীর্ঘমেয়াদি লিভার সমস্যায় ভুগছেন।

তবে সচেতনতা বৃদ্ধি, সঠিক নীতিমালা অনুসরণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে অধিকাংশ লিভার রোগ প্রতিরোধ করা সম্ভব।

তিনি সুস্থ লিভার রক্ষায় চারটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেন। সেগুলো হলো—সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত শারীরিক পরিশ্রম, অ্যালকোহল পরিহার এবং নির্দিষ্ট সময় অন্তর লিভারের স্বাস্থ্য পরীক্ষা।

ডা. সাঈদুল হক আরও বলেন, লিভারের সমস্যার প্রাথমিক ধাপ হিসেবে ফ্যাটি লিভার দেখা দেয়। সময়মতো চিকিৎসা না হলে তা ধীরে ধীরে ফাইব্রোসিস, সিরোসিস এবং শেষ পর্যন্ত লিভার ক্যান্সারে রূপ নিতে পারে।

তবে বর্তমানে দেশের চিকিৎসা ব্যবস্থায় সিরোসিস পর্যায় পর্যন্ত অনেক ক্ষেত্রে কার্যকর চিকিৎসা ও নিবিড় পরিচরার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের খ্যাতনামা চিকিৎসকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অধ্যাপক ডা. এ.কে.এম. আমিনুল হক (ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি), ডা. এস এম শিহাব উদ্দিন (নিউরোলজি), ডা. একরামুল হক জুয়েল (সার্জারি), ডা. তন্বী সাহা (শিশু রোগ), ডা. ফারহানুল জান্নাত (গাইনি ও অবস) এবং ডা. মাসুদুর রহমান (গ্যাস্ট্রোএন্টারোলজি)।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, মিনার্ভা হসপিটাল উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং দেশের সব শ্রেণি-পেশার মানুষের স্বাস্থ্যসেবায় প্রতিষ্ঠানটির চিকিৎসকরা নিবেদিত রয়েছেন।

দিবসটি উদযাপনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালের এজিএম আহসান হাবীব রিংকু ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল হুদা।

এছাড়া করপোরেট ও পেরিফেরাল মার্কেটিং বিভাগের প্রধান মো. আমিনুল ইসলামসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচি বাস্তবায়নে অংশ নেন। 

 

এসআর

সম্পর্কিত খবর