[email protected] সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩

পাঁচ দিনেই ৫০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’, টিকিট বিক্রিতে ঝড়

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ ৭:৩০ পিএম

সংগৃহীত ছবি

গত ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল আলোচিত হিন্দি

 সিনেমা ‘রামায়ণ’। মুক্তির আগে থেকেই বিশাল বাজেট ও তারকাখচিত কাস্টিংয়ের কারণে সিনেমাটি নিয়ে দর্শক ও বিশ্লেষকদের মাঝে ব্যাপক আগ্রহ ছিল। মুক্তির প্রথম চার দিনে বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির ব্যবসা করেছে এটি।

​চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এত বড় আয়োজনের সিনেমার আয় আরও বেশি হওয়া উচিত ছিল। তবে কেউ কেউ চার দিনে ৫০০ কোটি রুপির এই ব্যবসাকে ‘চমৎকার’ সাফল্য হিসেবেই দেখছেন।

​মুক্তির প্রথম চার দিনে ভারতে সিনেমাটি আয় করেছে ২৩৮ কোটি ৮৫ লাখ রুপি। আর আয়ের বাকি অংশ এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। প্রথম দিন ভারতে এটি আয় করে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি, দ্বিতীয় দিন তা কিছুটা কমে দাঁড়ায় ৪৮ কোটি ৫ লাখ রুপিতে এবং তৃতীয় দিনে আয় একলাফে বেড়ে হয় ৬৯ কোটি ৯০ লাখ রুপি।

​প্রাথমিক গতি কিছুটা শ্লথ থাকলেও মুক্তির পঞ্চম দিন থেকে প্রেক্ষাগৃহে দর্শকের আগ্রহ তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতের জনপ্রিয় অনলাইন টিকেট বুকিং প্ল্যাটফর্ম ‘বুক মাই শো’-তে এক ঘণ্টায় প্রায় দেড় লাখের বেশি টিকিট বিক্রি হওয়ার রেকর্ড তৈরি হয়েছে, যা ‘ধুরন্ধর ২’ কিংবা ‘পুষ্পা ২’-এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলোর টিকিট বিক্রির গতিকেও ছাড়িয়ে গেছে। ধারণা করা হচ্ছে, সামনের দিনগুলোতে বক্স অফিসে বড় ধরনের রেকর্ড গড়তে যাচ্ছে সিনেমাটি।

​প্রায় চার হাজার কোটি রুপির বিপুল বাজেটে নির্মিত দুই পর্বের ‘রামায়ণ’-এর প্রথম পর্ব মুক্তি পেয়েছে এবার। এতে রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণ হিসেবে দেখা গেছে দক্ষিণী তারকা যশকে। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সানি দেওল, রবি দুবে, কাজল আগারওয়াল, বিবেক ওবেরয়, রাকুল প্রীত সিং, লারা দত্তসহ আরও অনেকে।

এইচ/এম

সম্পর্কিত খবর