[email protected] রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

সামিরা খান মাহি জিতলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ ৬:৩৪ পিএম

সংগৃহীত ছবি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট

 অর্জন করেছেন। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। গত বছরের বিজয়ী ও তার ঘনিষ্ঠ বন্ধু তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন।

এর মাধ্যমে আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্সের ৭৫তম আসরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি। মুকুট জয়ের পর নিজের প্রতিক্রিয়ায় মাহি এটিকে পুরো বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন এবং দেশবাসীর কাছে ভালোবাসা ও দোয়া চেয়েছেন।

 

প্রতিযোগিতার মূল আয়োজনের সময় কম থাকায় মিথিলার সহযোগিতায় দ্রুত প্রস্তুতি নেওয়ার প্রত্যাশা করছেন তিনি। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা এই খেতাব অর্জন করেছিলেন।

এইচ/এম

সম্পর্কিত খবর