[email protected] মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

মেহজাবীনের সঙ্গে তুলনা নিয়ে নিজের অবস্থান জানালেন তটিনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬ ৪:২০ পিএম

সংগৃহীত ছবি

ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

অভিনয়জগতে তার অগ্রযাত্রা দেখে অনেকেই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে তুলনা করেন। তবে এ ধরনের তুলনাকে কীভাবে দেখেন, তা জানিয়েছেন তটিনী নিজেই।

 

সম্প্রতি ‘ফিরে আসার গল্প’ নাটকের সংবাদ সম্মেলনে মেহজাবীনের সঙ্গে তুলনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন এই অভিনেত্রী। তিনি জানান, বিষয়টি নিয়ে তাকে প্রায়ই কথা বলতে হয়। তবে একজন গুণী শিল্পীর সঙ্গে তুলনা করাকে ইতিবাচকভাবেই দেখেন তিনি। এতে নিজের কাজ ও ক্যারিয়ার নিয়ে আরও সচেতন হওয়ার অনুপ্রেরণা পান।

 

তটিনীর মতে, প্রত্যেক অভিনয়শিল্পীর নিজস্ব পরিচয় ও স্বতন্ত্র অবস্থান রয়েছে। তাই একজনের সঙ্গে অন্যজনের তুলনা করে কাউকে কারও জায়গায় বসানোর বিষয়টি তিনি সমর্থন করেন না। মেহজাবীনকে একজন অভিজ্ঞ ও প্রতিভাবান শিল্পী হিসেবে সম্মান করেন বলেও জানান তিনি।

 

তটিনী আরও মনে করেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অভিনয়শিল্পীদের জন্য মেহজাবীন অনুকরণীয় উদাহরণ। তার দীর্ঘদিনের পরিশ্রম, কাজের প্রতি নিষ্ঠা এবং অভিজ্ঞতা থেকে নতুনদের অনেক কিছু শেখার রয়েছে।

 

অভিনয়ে আসার শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরে তটিনী জানান, তখন অনেকেই তাকে মেহজাবীনের কাজ অনুসরণ করার পরামর্শ দিয়েছিলেন। শুধু অভিনয় নয়, ব্যক্তিত্ব ও আচরণের ক্ষেত্রেও সিনিয়র শিল্পীদের কাছ থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব রয়েছে বলে মনে করেন তিনি।

 

এদিকে, নির্মাতা মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’-এ অভিনয় করছেন তটিনী। এতে গ্রাম থেকে ঢাকায় পড়াশোনা করতে আসা এক তরুণীর চরিত্রে দেখা যাচ্ছে তাকে। নাটকটিকে ঘিরেও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর