[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

অনীত পাড্ডার জন্মদিনে আহান পাণ্ডের আবেগঘন বার্তা, জুটির প্রেম নিয়ে নতুন জল্পনা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬ ৮:০৪ এএম

সংগৃহীত ছবি

বলিউডের আলোচিত জুটি অনীত পাড্ডা ও আহান পাণ্ডেকে ঘিরে ভক্তদের কৌতূহলের অন্ত

 নেই। পর্দায় তাদের দারুণ রসায়নের পর বাস্তব জীবন নিয়েও শুরু হয়েছে নানা গুঞ্জন। সম্প্রতি অভিনেত্রী অনীত পাড্ডার জন্মদিনে অভিনেতা আহান পাণ্ডের একটি আবেগঘন শুভেচ্ছাবার্তা সেই পুরোনো জল্পনার পালে নতুন করে হাওয়া দিয়েছে। বিশেষ করে আহানের মন্তব্যে ‘তুমি এই মহাবিশ্বের এক উপহার’—এমন শব্দচয়ন অনুরাগীদের মনে গভীর সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে।

​গত ১৩ অক্টোবর ২৪ বছরে পা দিয়েছেন ‘সাইয়ারা’খ্যাত অভিনেত্রী অনীত। বিশেষ দিনটি উদযাপনের এক দিন আগে সামাজিক মাধ্যমে অনীতের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেন আহান।

​ছবির ক্যাপশনে অনীতের উদ্দেশে আহান লেখেন, ‘অনীত, তুমি এই মহাবিশ্বের এক উপহার, আর তুমি যা কিছু ছুঁয়ে দাও, তা-ই তারার ধুলোর মতো ঝলমল করে ওঠে। আমি আশা করি, মহাবিশ্ব সব সময় তোমার প্রতি ততটাই কোমল থাকবে, যতটা তুমি তার প্রতি। আর কখনো ভুলে যেয়ো না, তুমি চারপাশে কতটা আলো ছড়িয়ে দাও। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন।’

​আহানের এই মায়াভরা বার্তাটি দ্রুত নেটিজেনদের নজর কাড়ে। এর জবাবে অনীতও লেখেন, ‘তুমি পুরো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। ধন্যবাদ, আমার আহান।’ তাদের এই কথোপকথনের আন্তরিকতা ও ঘনিষ্ঠতা সামাজিক মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

​উল্লেখ্য, ‘সাইয়ারা’ সিনেমা মুক্তির পর থেকেই অনীত ও আহানকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়াতে শুরু করে। পর্দায় সাফল্যের পর বাস্তব জীবনেও তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনা এখনো শুধুই অনুমানের মাঝেই সীমাবদ্ধ রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর