[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

বিমানের সেবা নিয়ে ইরফান সাজ্জাদের ক্ষোভ, নাম দিলেন ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ৮:৩৫ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ বিমানের সেবা ও ফ্লাইট পরিচালনার সময়সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ।

বিমানে যাত্রা করতে গিয়ে ভোগান্তির মুখে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

 

ফেসবুকে দেওয়া পোস্টের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেন এই অভিনেতা। সেখানে তিনি জানান, বিমানে ওঠার পর ককপিটে কাজ চলতে দেখতে পান। এতে ফ্লাইটের পরিস্থিতি নিয়ে তার মনে শঙ্কা তৈরি হয়। কিছুক্ষণ পর যাত্রীদের কোনো স্পষ্ট ব্যাখ্যা না দিয়েই বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

 

ভিডিওতে মজার আবহের সংগীত যুক্ত করে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন ইরফান সাজ্জাদ। পোস্টে তিনি লেখেন, বিমানে ওঠার পর ককপিটে কাজ চলতে দেখে পরিস্থিতি নিয়ে সন্দেহ হয়। পরে যাত্রীদের নামিয়ে দেওয়া হলেও বিমানটি কখন উড্ডয়ন করবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ পরিস্থিতিকে তিনি বিমানবন্দরের সেবার সঙ্গে লোকাল বাসের তুলনা করে ব্যঙ্গ করেন।

 

রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নিয়েও কটাক্ষ করেন অভিনেতা। রসিকতা করে সংস্থাটির নাম দেন ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’।

 

ইরফান সাজ্জাদের এই অভিজ্ঞতা দেশের বিমান পরিবহন খাতে যাত্রীসেবার মান, ফ্লাইটের সময়ানুবর্তিতা এবং যাত্রীদের যথাযথ তথ্য দেওয়ার বিষয়গুলো নিয়ে আবারও আলোচনা সামনে এনেছে।

এসআর

সম্পর্কিত খবর