[email protected] বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

জামদানি-ফুলের সাজে পূর্ণিমা, মুগ্ধ ভক্তরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬ ৭:০১ পিএম

সংগৃহীত ছবি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার সৌন্দর্য ও অভিনয় দীর্ঘদিন ধরেই দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত নানা সময়ে ভিন্ন লুকে হাজির হয়ে ভক্তদের আলোচনায় থাকেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের ছবি ও বিভিন্ন মুহূর্তের ঝলক শেয়ার করেন তিনি।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পূর্ণিমা। পোস্টের সঙ্গে তিনি ‘দম মারো দম’ সিনেমার একটি জনপ্রিয় গানের কয়েকটি লাইন ক্যাপশন হিসেবে ব্যবহার করেন।

 

ছবিতে পূর্ণিমাকে দেখা যায় নান্দনিক জামদানি শাড়িতে। খোঁপায় ফুলের সাজ এবং হালকা-স্নিগ্ধ মেকআপে তার পুরো উপস্থিতিতে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্যের আবহ। শাড়ি, ফুল ও স্বাভাবিক অভিব্যক্তির সমন্বয়ে ছবিগুলোতে এক ভিন্ন আবেদন তৈরি হয়েছে।

 

ছবি প্রকাশের পরপরই ভক্তদের কাছ থেকে নানা প্রশংসাসূচক মন্তব্য আসতে থাকে। কেউ তার হাসি ও চোখের প্রশংসা করেছেন, আবার কেউ লিখেছেন পুরোনো দিনের পূর্ণিমাকে নতুন সাজে দেখে তারা মুগ্ধ।

 

১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখা এই অভিনেত্রী পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেন।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয়ের পাশাপাশি নিজের স্বতন্ত্র উপস্থিতির কারণে এখনো তিনি ঢালিউডের আলোচিত তারকাদের একজন।

এসআর

সম্পর্কিত খবর