[email protected] বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

ছোট পর্দার 'টুম্পা' থেকে বড় পর্দার 'ইধিকা': নাম বদলের নেপথ্য গল্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬ ৮:২০ এএম

সংগৃহীত ছবি

ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে রুপালী পর্দায় ব্যাপক

 পরিচিতি পান ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। পরবর্তীতে শাকিবের সঙ্গে ‘বরবাদ’ এবং টালিউড তারকা দেবের বিপরীতে ‘খাদান’ চলচ্চিত্রে অভিনয় করে দুই বাংলাতেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। বর্তমানে বড় পর্দায় ব্যস্ত সময় পার করলেও অনেকেরই অজানা যে এই অভিনেত্রীর আসল নাম ইধিকা নয়।

​শোবিজ অঙ্গনে ক্যারিয়ারের শুরুর দিকে তার নাম ছিল ‘টুম্পা পাল’। ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’র মতো জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে কাজ করার সময় তিনি টুম্পা নামেই পরিচিত ছিলেন। তবে বড় পর্দায় পা রাখার সিদ্ধান্ত নেওয়ার পর ইন্ডাস্ট্রির উপযোগী ও তুলনামূলক ভিন্নধর্মী একটি নাম হিসেবে ‘ইধিকা’ বেছে নেন তিনি, কারণ ‘টুম্পা’ নামটি ছিল খুবই সাধারণ ও বহুল প্রচলিত।

​নাম পরিবর্তনের পর ঢালিউড ও টালিউডের শীর্ষ তারকাদের সঙ্গে কাজের মাধ্যমে বর্তমান সময়ে বেশ ব্যস্ত দিন পার করছেন এই অভিনেত্রী। সূত্রমতে, খ্যাতনামা নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ চলচ্চিত্রে তাকে দেখা যাবে। এছাড়াও পরিচালক পথিকৃৎ বসুর নতুন একটি প্রজেক্টে টালিউড সুপারস্টার জিতের বিপরীতেও তার অভিনয়ের বিষয়ে গুঞ্জন চলছে, যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এসআর

সম্পর্কিত খবর