[email protected] সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৫:০৮ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান।

 

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সেখানে তিনি অভিযোগ করেন, দেশে অশিক্ষিত ও চাঁদাবাজ মানুষের সংখ্যা বেড়ে গেছে এবং ভালো কিছু দেখলে অনেকেই তা মেনে নিতে পারেন না।

 

পরে পোস্টের মন্তব্যের ঘরেও নিজের ক্ষোভের কথা জানান সাদিয়া। হামলার ঘটনায় যারা নেতিবাচক মন্তব্য করছেন, তাদের উদ্দেশে তিনি কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান। একই সঙ্গে এসব মন্তব্য ভবিষ্যতে তাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

 

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় বিভিন্ন মহল থেকেও নিন্দা জানানো হয়েছে। জামায়াতে ইসলামীর আমির, তাসনিম জারাসহ অনেকে ঘটনার প্রতিবাদ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি চাঁদাবাজির সঙ্গে সম্পর্কিত নয়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

 

এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন এক বিবৃতিতে দাবি করেছেন, নাজিম উদ্দীন নামের এক ব্যক্তির সম্পত্তি মনে করে প্রতিপক্ষের লোকজন সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর করেছে।

এসআর

সম্পর্কিত খবর