[email protected] বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩

সাদামাটা শাড়িতে পরীর স্নিগ্ধতা, মুগ্ধ নেটিজেনরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৭ এএম

সংগৃহীত ছবি

ঢালিউড অভিনেত্রী পরীমনি বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে থেকে নিজের পোশাকের ব্র্যান্ড

 এবং দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পর্দায় অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। সম্প্রতি নিজের ভেরিফায়েড পেজে গোলাপি পাড়ের সাদা শাড়িতে কিছু ছবি পোস্ট করার পর তা নেটিজেনদের নজর কেড়েছে।

​প্রাকৃতিক পরিবেশে নিজের তোলা এসব ছবিতে সাদামাটা সাজ ও লাজুক হাসিতে ধরা দিয়েছেন এই তারকা। ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হাজার হাজার প্রতিক্রিয়া ও মন্তব্য জমা হয়। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা তার এই স্নিগ্ধ রূপের প্রশংসা করে রূপকথার পরীর সঙ্গে তুলনা টেনে নানাধরনের মন্তব্য প্রকাশ করেছেন।

এসআর

সম্পর্কিত খবর