[email protected] রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩

রোদের পরশে পরীর নতুন লুক, সোশ্যাল মিডিয়ায় ঝড়

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ১১:০৯ এএম

সংগৃহীত ছবি

সোশাল মিডিয়ায় আবারো নিজের রূপের দ্যুতি ছড়ালেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। সকালে

 ফেসবুকে পোস্ট করা তাঁর তিনটি ক্লোজ-আপ ছবি দেখে চোখ আটকে গেছে নেটিজেনদের। ছবিতে দেখা যায়, রোদের নরম আলো গায়ে মেখে হাত ভর্তি নান্দনিক মেহেদির নকশায় এক শান্ত-মনোরম লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন কেবল একটি শব্দ—‘সানশাইন’।

​আলোচনা বা সমালোচনা—যেকোনো অবস্থাতেই নিজের সৌন্দর্যে অনুরাগীদের মুগ্ধ করার দক্ষতা পরীমণির বরাবরই রয়েছে। নতুন এই ছবিগুলোতে কমলা ও খয়েরি রঙের প্রিন্টেড পোশাকে তাঁকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছে। চোখ দুটো আধবোজা আর মুখের প্রশান্ত অভিব্যক্তি দেখে মনে হচ্ছে, ভোরের মিষ্টি রোদের ওম উপভোগ করছেন তিনি।

​ছবিগুলো পোস্ট করার পরপরই সোশাল মিডিয়ায় তা ব্যাপক সাড়া ফেলে। ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই আবার তাঁর হাতের চমৎকার মেহেদি দেখে কৌতূহল প্রকাশ করে প্রশ্ন করেছেন, এই নকশা কে এঁকে দিয়েছে।

​বর্তমানে কাজের ব্যস্ততার চেয়ে নিজের ব্যক্তিগত জীবন ও সন্তানদের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন পরীমণি। তবে কাজের বাইরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই ‘সানকিসড’ অবতার ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর