বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল থিম সং ‘সির সির’ বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলার মাত্র দুই
সপ্তাহ পর ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছেন মরক্কো-কানাডিয়ান তারকা নোরা ফাতেহি এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সঙ্গীত প্রযোজক সঞ্জয় দেব।
এই জনপ্রিয় জুটির নতুন অ্যান্থেম সং ‘চ্যাম্পিয়নস’ সম্প্রতি মুক্তি পেয়েছে, যার মিউজিক ভিডিওতে ফুটবল জার্সি পরিহিত নোরার দারুণ পারফরম্যান্স এবং ফুটবল থেকে অনুপ্রাণিত চমৎকার সব ভিজ্যুয়াল ভক্তদের মাঝে বেশ প্রশংসিত হচ্ছে। নোরা ফাতেহি নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে গানটি মুক্তির ঘোষণা দেওয়ার পর শোবিজ অঙ্গনের তারকা ও অনুগামীরা বিশ্বকাপ উন্মাদনা বাড়িয়ে দেওয়া এই সৃষ্টিকে সাধুবাদ জানিয়েছেন।
মাঠের গানের পাশাপাশি বাস্তবেও নিজের দেশ মরক্কো ফুটবল দলের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করে নোরা সম্প্রতি দলটির রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেওয়ার পর ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দেন; যেখানে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন যে ম্যাচটি দেখার সময় তার প্রায় হার্ট অ্যাটাকই হয়ে যাচ্ছিল এবং রাউন্ড অব ৩২-এ পা রাখায় মরক্কো দলকে তিনি অনেক অনেক অভিনন্দন জানান।
এসআর