[email protected] সোমবার, ২২ জুন ২০২৬
৮ আষাঢ় ১৪৩৩

সাদামাটা আয়োজনেই আমিরের তৃতীয় বিয়ে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ জুন ২০২৬ ১০:৩৮ এএম

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে চলমান গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী ৫ জুলাই দীর্ঘদিনের প্রেমিকা,

বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে চলমান গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী ৫ জুলাই দীর্ঘদিনের প্রেমিকা, ব্যাঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ষাট বছর বয়সী এই অভিনেতা। এক সাক্ষাৎকারে আমির খান নিজেই তার বিয়ের চূড়ান্ত খবর ও পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন।

​তিনি জানান, কোনো ধরনের বড় উৎসব বা জমকালো আয়োজন ছাড়াই মুম্বাইয়ে নিজের বাড়িতে একেবারেই ঘরোয়া ও সাদামাটাভাবে তাদের আইনি (রেজিস্ট্রি) বিয়ে সম্পন্ন হবে। মূলত দুই পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে এই আনুষ্ঠানিকতা সারতে চান তারা। তবে বলিউডে তার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী শাহরুখ খান কিংবা সালমান খান এই অনুষ্ঠানে আমন্ত্রিত কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।

​উল্লেখ্য, ২০২৪ সালের শেষের দিকে গৌরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আমির খান এবং পরে নিজের ৬০তম জন্মদিনে তাকে সবার সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। ব্যক্তিগত জীবনে এর আগে রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে আমির খানের বিবাহবিচ্ছেদ হয়।

এসআর

সম্পর্কিত খবর