[email protected] বুধবার, ২০ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিচ্ছেদের ঘোষণার পর কানে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৌনি রায়

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৬ ৯:৫৩ পিএম

সংগৃহীত ছবি

ব্যক্তিগত জীবনের বড় পরিবর্তনের মধ্যেই পেশাগত ব্যস্ততায় নিজেকে ডুবিয়ে রেখেছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়।

স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পরই তিনি ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে সেখানে পৌঁছেছেন।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কান সফরের কয়েকটি ছবি শেয়ার করেন মৌনি। হোটেলের বারান্দায় তোলা ছবিগুলোতে তাকে স্টাইলিশ মনোক্রোম পোশাক, লম্বা বুট ও ট্রেঞ্চ কোটে দেখা যায়। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “কান ও কিছু ব্যস্ত মুহূর্ত। শুভ সকাল।”


যদিও এটি কানে মৌনির প্রথম উপস্থিতি নয়। এর আগে ২০২৩ সালে প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটেন তিনি। তবে এবারের সফরটি ব্যক্তিগত কারণে অনেক বেশি আলোচনায় এসেছে।


গত ১৪ মে মৌনি রায় ও সুরজ নাম্বিয়ার সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতি দিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান। তারা বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে এবং বোঝাপড়ার মাধ্যমে তারা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন।


বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে মিল নেই। তাই এ সময় গোপনীয়তা রক্ষা ও সম্মান বজায় রাখার অনুরোধ জানান তারা।


এছাড়া ভবিষ্যতেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইচ্ছার কথাও জানান এই সাবেক দম্পতি। কঠিন সময়ে পাশে থাকার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

এসআর

সম্পর্কিত খবর