[email protected] মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩

কারিনা কায়সার মারা গেছেন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ মে ২০২৬ ১০:৪৬ পিএম

কারিনা কায়সার

জনপ্রিয় কনটেন্ট নির্মাতা, তরুণ অভিনেত্রী কারিনা কায়সার আর নেই।

লিভারজনিত জটিলতায় ভারতের ভেলোরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।


পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হলেও পরে তার শরীরে গুরুতর সংক্রমণ ধরা পড়ে।

পাশাপাশি হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভারের অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়।

সেখানে চিকিৎসকরা তার ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং লিভার প্রতিস্থাপনের প্রস্তুতিও চলছিল।
কারিনার বাবা কায়সার হামিদ জানান, চিকিৎসার একপর্যায়ে তার রক্তচাপ হঠাৎ কমে যায়। পরে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।


সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও ব্যতিক্রমধর্মী কনটেন্টের মাধ্যমে তরুণদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন কারিনা কায়সার।

কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি অভিনয় ও চিত্রনাট্য রচনাতেও নিজের দক্ষতার পরিচয় দিচ্ছিলেন তিনি।

ওটিটি ও ছোটপর্দার বিভিন্ন কাজেও তার উপস্থিতি নজর কাড়ে। তার অভিনীত ও রচিত আলোচিত কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।


তার অকাল মৃত্যুতে শোবিজ অঙ্গনের সহকর্মী ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এসআর

সম্পর্কিত খবর