[email protected] সোমবার, ১৮ মে ২০২৬
৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে, আজ মুন্সিগঞ্জে দাফন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে ২০২৬ ৮:২৭ এএম

সংগৃহীত ছবি

ভারতের চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জনপ্রিয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে। গত

 রোববার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

এরপর বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে প্রথম এবং রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকালে মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণবন্ত ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তৈরি করে তরুণদের মাঝে ব্যাপক পরিচিতি পাওয়া কারিনার অকাল মৃত্যুতে বিনোদন অঙ্গন ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানাজা শেষে কায়সার হামিদ মেয়ের প্রতি মানুষের ভালোবাসা দেখে গর্ব প্রকাশ করেন এবং সবার কাছে মেয়ের জন্য ক্ষমা চান। একই সাথে তিনি স্পষ্ট করেন যে, কারিনা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না, তবে অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন।

হেপাটাইটিস এ এবং ই-জনিত কারণে লিভার ফেইলিউর ও ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন কারিনা; চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ রক্তচাপ কমে যাওয়ায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। কনটেন্ট তৈরির পাশাপাশি তিনি ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’-এর সফল চিত্রনাট্যকার ও অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন।

এসআর

সম্পর্কিত খবর