ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন করার সময়সীমা আরও দুই দিন বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সময় বাড়ানোর বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা দুই দিন বৃদ্ধি করা হবে।
তবে এ বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগের নির্ধারিত সময়সূচি বহাল রয়েছে বলে জানা গেছে।
সেই সিদ্ধান্ত অনুসারে, আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে।
ফলে শিক্ষামন্ত্রীর ঘোষণার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক নির্দেশনা না আসা পর্যন্ত বর্ধিত সময়সীমা নিশ্চিতভাবে কার্যকর হয়েছে বলা যাচ্ছে না।
এ/এইচ/টি