[email protected] সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩

ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ, ব্যাগভর্তি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ ৮:৫৫ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করেছে সংশ্লিষ্টরা। উদ্ধার করা ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে কাজ করছে বোমা নিষ্ক্রিয়করণ দল।

 

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন দুই যুবক। এ সময় আশপাশের লোকজন তাদের ধাওয়া করে আটক করেন। পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

আটক দুজন হলেন আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) এবং সালেহীন দিপু (২৭)।

 

এদিকে টিএসসি এলাকায় একটি ব্যাগে ককটেল থাকার খবর পেয়ে সেখানে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। ব্যাগে থাকা বস্তুগুলো পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

এর আগে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

 

সব মিলিয়ে টানা দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। এসব ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর