[email protected] সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩

ঢাবির জগন্নাথ হলে নির্মিত হচ্ছে ৩০ ফুট উচ্চতার স্থায়ী সরস্বতী প্রতিমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ ৭:৩২ এএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে

 নির্মিত হতে যাচ্ছে ৩০ ফুট উচ্চতার কংক্রিটের স্থায়ী দেবী সরস্বতীর মূর্তি। প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পালের মতে, এটি নির্মিত হলে তা হবে বিশ্বের সর্ববৃহৎ স্থায়ী সরস্বতী প্রতিমা এবং এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও আবেদন গ্রহণ করা হবে।

​রোববার (৮ নভেম্বর) জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের পূর্বাংশে এই প্রতিমা নির্মাণের লক্ষ্যে ভিত্তিপূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী ও শিল্পী স্বপন পাল প্রতিমাটির মূল নকশা চূড়ান্ত করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে অসাম্প্রদায়িক ও সবার সমান অধিকারের বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে হলের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও পূজা উদযাপন পরিষদের নেতাদের পাশাপাশি ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন উপস্থিত ছিলেন।

এইচ/এম

সম্পর্কিত খবর