আগামী ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে।
ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেবল রাজধানী ঢাকার কেন্দ্রগুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচির কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হল, আসনবিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাগুলো যথাসময়ে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে। শিক্ষাথীদের প্রয়োজনীয় তথ্যের জন্য নিয়মিত ওয়েবসাইট দুটি পর্যবেক্ষণের অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রয়োজনে পরবর্তীতে যেকোনো সংশোধনের অধিকার সংরক্ষণ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
এইচ/এম