[email protected] শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজায় টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬ ৮:৩৯ পিএম

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

 ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. নুরুল করিম চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে ছুটির এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুসারে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সব বিভাগের ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এর সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা মোট ৯ দিন ছুটি পাবেন।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুরুল করিম চৌধুরী জানান, একাডেমিক ক্যালেন্ডার অনুসারেই এ ছুটি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে মূল ছুটি ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত। ছুটি শেষে ২৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় চালু হবে।

এসআর

সম্পর্কিত খবর