[email protected] সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী মনোনীত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৭:২৬ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫-এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)

 মোট ২৯ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। এর মধ্যে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের জন্য সাতজন করে এবং ২০২৫ সালের জন্য আটজন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

​রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের আগামী ১ অক্টোবরের মধ্যে (অফিস চলাকালীন সময়ে) প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এর জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত মনোনয়ন ফরম কিংবা বিজ্ঞপ্তির সাথে দেওয়া ফরম নির্দেশনা মেনে পূরণ করে দুই সেট হার্ডকপি জমা দেওয়া বাধ্যতামূলক।

​মনোনীত শিক্ষার্থীদের নিজ স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট, ট্রান্সক্রিপ্ট/গ্রেডশিট এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। সব নথিপত্র সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক বা বিভাগীয় প্রধানের সুপারিশসহ রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে। একই সাথে কাগজপত্রের সফটকপি (পিডিএফ ফরম্যাটে) নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

​২০২২ সালের জন্য মনোনীত সাতজন শিক্ষার্থী হলেন— সাদ্দাম হোসাইন, রুমানা সিদ্দিকা মারুফা, আয়েশা আক্তার, রোকেয়া পারভিন, মো. বিল্লাল হোসেন, জান্নাতুল ফেরদৌস প্রোমা এবং মুজতানিবা জাহান মাশরাকা।

​২০২৩ সালের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন— মো. আনোয়ার শাহ, সারমিন আক্তার, সাদিয়া জান্নাত মিতু, জয় পাল, মোছা. শুমোনা আক্তার, তানজুম আহমেদ নূদী এবং তাসনিমা আক্তার।

​২০২৪ সালের জন্য মনোনীত সাতজন হলেন— আরিফুল ইসলাম, আসমা আক্তার, মুহাম্মদ গোলাম রোহমান শাফি, সাদিয়া খানম, রাগিব শাহরিয়ার রাফি, জান্নাতুন নাহের উর্মি এবং মো. মুহিব আহসান চৌধুরী।

​অন্যদিকে ২০২৫ সালের জন্য মনোনীত আটজন শিক্ষার্থী হলেন— সোমাইয়া তাবাসসুম, ফারিয়া আক্তার ইভা, শানজিদা সারমিন মৌরি, দীপান্বিতা বৈদ্য, আনিকা তাবাসসুম অন্তরা, আভা রহমান, বিদিশা অধিকারী ও মোছা. ফারিয়া ইয়াসমিন।

​ইউজিসির নির্দেশিকা অনুযায়ী পুরো আবেদন প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন করতে হবে— স্টুডেন্ট ইনফরমেশন, অ্যাকাডেমিক পারফরম্যান্স অ্যান্ড অ্যাটাচমেন্টস এবং রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিশন। শিক্ষার্থীরা চাইলে আবেদন খসড়া (ড্রাফট) হিসেবে সংরক্ষণ করে পরবর্তীতে চূড়ান্ত সাবমিট করতে পারবেন।

এসআর

সম্পর্কিত খবর