[email protected] শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩

যুদ্ধবিমান পুনঃস্থাপনে পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ার পরিদর্শন বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৯ এএম

সংগৃহীত ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 এ কার্যক্রমের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি পবিপ্রবিতে আসে।

এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

পরে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করে। এ সময় তারা নির্ধারিত স্থানের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

এসআর

সম্পর্কিত খবর