জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. মো. আজম খান এবং সংগঠনের উপদেষ্টা ইসরাফিল আলম রাফেলের যৌথ স্বাক্ষরে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সহসভাপতি হয়েছেন কাজী আরাফাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন এবং সহসাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা হাবীব।
অর্থ সম্পাদক আতিয়া তাহিরা ইতুমনি, দপ্তর সম্পাদক মো. আরিফুল ইসলাম রাফি, উপদপ্তর সম্পাদক আরাফাত নাফিজ ও নাদিরা হক অর্পা দায়িত্ব পেয়েছেন। প্রচার সম্পাদক হয়েছেন লাবনী আক্তার শিমলা। এ পদে উপপ্রচার সম্পাদক হিসেবে রয়েছেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও মোছা. আরশী আক্তার সানী।
প্রশিক্ষণ সম্পাদক মো. রিশাদ আহমেদ, উপপ্রশিক্ষণ সম্পাদক সুরাইয়া বিনতে হাসান এবং পাঠচক্র ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. আসাদুজ্জামান দায়িত্ব পালন করবেন।
এছাড়া তথ্য সম্পাদক হয়েছেন আহমেদ রাফিদ এবং উপতথ্য সম্পাদক ইমামুল হোসেন ইয়াস। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. কামরুল হাসান।
সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন মো. তানজিম হোসেন, মো. মারুফ রহমান ও লাবনী আক্তার কবিতা।
কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন তামান্না ইসলাম, মোছা. রাতিয়া খাতুন, নুসরাত জাহান স্মরণিকা, সাদিয়া ইসলাম কাশফিয়া, তানিয়া আক্তার, মোহাম্মদ ইয়াসিন ও মো. আল-আমিন হোসাইন।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, তরুণদের লেখালেখি ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে তারা কাজ করবেন।
এসআর