[email protected] বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে 'তারুণ্য'র নবীনবরণ অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭:৩৪ পিএম

সংগৃহীত ছবি

‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণিল আয়োজনে

 ২০২৬-২৭ অর্থবছরের নবীন সদস্যদের বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শপথ গ্রহণ, ফুল ও উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়। সংগঠনের সভাপতি মো. ইমন হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারহানা আইরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি (২০২৪-২৫) মো. আমিনুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও অগ্রপথিকবৃন্দ।

​অনুষ্ঠানে জ্যেষ্ঠ সদস্যরা দিকনির্দেশনামূলক বক্তব্যে সংগঠনের আদর্শ তুলে ধরে নবীনদের সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান, এবং নবীন সদস্যরাও তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত এই সংগঠনটি তরুণদের নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবী মানসিকতা তৈরি, সামাজিক উন্নয়ন, রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও বইপাঠ চর্চাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে দীর্ঘ দিন ধরে নিরবচ্ছিন্নভাবে ভূমিকা রেখে আসছে।

এসআর

সম্পর্কিত খবর