[email protected] সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩

১০ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬ ৮:৫৯ এএম

সংগৃহীত ছবি

দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়

 সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি ২০২৭ তারিখে বিশ্ববিদ্যালয়টির এই দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

​উপাচার্য জানান, সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাবর্তনে কোন কোন ব্যাচের গ্র্যাজুয়েটরা অংশ নিতে পারবেন, কতজন নিবন্ধনের সুযোগ পাবেন এবং অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হবে, সে সম্পর্কে পরবর্তীকালে বিস্তারিত জানানো হবে। নিবন্ধন প্রক্রিয়া, সনদ প্রস্তুত ও একাডেমিক পোশাকসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরই শুরু হবে।

​উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত দেশের সর্ববৃহৎ এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে দুই হাজারের বেশি অধিভুক্ত কলেজে প্রায় ২৯ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। এর আগে ২০১৭ সালের ১৭ জানুয়ারি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়, যেখানে তৎকালীন চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উপস্থিতিতে ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ডিগ্রি অর্জনকারী ৪ হাজার ৯৩২ জন গ্র্যাজুয়েট অংশ নিয়েছিলেন।

এসআর

সম্পর্কিত খবর