[email protected] রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩

কুবি শিক্ষকের ছেলে হত্যার বিচারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সপ্তম শ্রেণি পড়ুয়া ছেলে

 ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। ২০ সেপ্টেম্বর (রোববার) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

​প্রতিবাদ চলাকালে শিক্ষার্থীরা দ্রুততম সময়ে সব অপরাধীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

​এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা এবং বেলা ১১টায় গন্ধমতিতে দ্বিতীয় জানাজা সম্পন্ন শেষে তার দাফন সম্পন্ন হয়।

​পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে কোটবাড়ির বাসা থেকে মায়ের মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হয় অপ্রতিম। সন্ধান না পেয়ে তার বাবা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২১ ঘণ্টা পর ১৯ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে লালমাই পাহাড় সংলগ্ন সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর পুলিশ জানিয়েছে, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

​এই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে এবং পুলিশ জানিয়েছে ঘটনার প্রাথমিক কিছু সুনির্দিষ্ট সূত্র পাওয়া গেছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার এবং পুরো কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এসআর

সম্পর্কিত খবর