[email protected] বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে সোলার প্যানেল বসানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৮ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে আধুনিক শিক্ষা ও ল্যাব কার্যক্রম নিরবচ্ছিন্ন

 রাখতে সোলার প্যানেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

​মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এই তথ্য নিশ্চিত করেন।

​তিনি জানান, বিদ্যুৎ সরবরাহের ওঠানামার কারণে অনেক কলেজের মাল্টিমিডিয়া ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে এবং পূর্বের অনেক সরঞ্জাম নষ্ট হচ্ছে; তাই ব্যাকআপ ব্যবস্থা হিসেবে প্রথমে সোলার প্যানেল ও পরে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হবে।

​শিক্ষা সচিব আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্দেশনায় অনিয়ম দূর করে নতুন কারিকুলাম ও সহপাঠ কার্যক্রম চালুর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী পাঠ্যক্রমের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

​জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এসআর

সম্পর্কিত খবর