[email protected] শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ইবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৫ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. মতিনুর রহমান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম, গবেষণার অগ্রগতি এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ‘আবরার ফাহাদ হল’ উদ্বোধনসহ ইবির গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চলমান প্রকল্প ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন উপাচার্য।

এ সময় অধ্যাপক ড. এ. কে. মতিনুর রহমান তাঁর লেখা কয়েকটি বই প্রধানমন্ত্রীকে সৌজন্য উপহার হিসেবে দেন।

প্রধানমন্ত্রী বইগুলো গ্রহণ করেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নসহ ইবির সামগ্রিক অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে উপাচার্যের এ সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ।

এসআর

সম্পর্কিত খবর