বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয় শাখা
ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্তের উদ্যোগে বিভিন্ন বিভাগে ফুটবল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ কর্মসূচিতে সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব ও ইমরান মাহমুদ, ছাত্রদল নেতা আরাফাতসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নেতারা জানান, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ, মানসিক চাপ কমানো, নেতৃত্ব ও দলগত দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করা দরকার।
সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত নবীনদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানান। নতুন ফুটবল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থী রিফাত। অনুষ্ঠানটি ফুটবল বিতরণের মাধ্যমেই শেষ হয়।
এসআর