[email protected] বৃহঃস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

ভাইবা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুবিতে বিক্ষোভ

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ৬:০০ পিএম

সংগৃহীত ছবি

সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর

 প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

​বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে 'শিক্ষার্থীবৃন্দ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়'-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইসলামী ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি ও ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা সংহতি জানান।

​বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা 'কোটা গেছে যেদিকে, ভাইবা যাবে সেদিকে' এবং 'ভাইবা নামে দলীয়করণ চলবে না' সহ বিভিন্ন স্লোগান দেন। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করা না হলে রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

​সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলনের কুবি শাখা সভাপতি আবছার উদ্দিন ইফতি বলেন, ১১-২০তম গ্রেডে ভাইভা নম্বর ৪০ বাড়ানোর সিদ্ধান্ত মেধাবীদের বাদ দেওয়ার এক আত্মঘাতী প্রচেষ্টা।

​কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক নাঈম ভূঁইয়া অভিযোগ করেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর এই সিদ্ধান্ত প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণের নতুন সুযোগ তৈরি করবে।

​কুবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মন্তব্য করেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে পুনরায় বৈষম্যমূলক পদক্ষেপ মেনে নেওয়া হবে না। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে এ আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ার কঠোর বার্তা দেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর