জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিপন সরকার এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবু সুফিয়ান সরকার শুভ।
শুক্রবার (২২ মে) সংগঠনের উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
একইসঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন সোহানুর রহমান সোহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে তানভীর আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদের।
নবনির্বাচিত সভাপতি শিপন সরকার বলেন, গাইবান্ধার শিক্ষার্থীদের এই সংগঠনকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।
শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সরকার শুভ বলেন, সংগঠনের মূল উদ্দেশ্য বাস্তবায়নে তারা আন্তরিকভাবে কাজ করবেন।
সিনিয়র-জুনিয়র সবার সহযোগিতায় জেলার শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসআর