[email protected] মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইবিতে একাডেমিক ও স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মে ২০২৬ ৭:০০ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, উদ্ভাবনী চিন্তা ও পেশাগত দক্ষতা বিকাশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে ‘একাডেমিক অ্যান্ড স্কলারশিপ অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম-২০২৬’।

সোমবার (১৮ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বিভাগের কমন রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী এবং ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পিএসসি সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া।

এ সময় ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. শাহিদ মিয়া, ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিনসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে ব্যবস্থাপনা শিক্ষাকে সময়োপযোগী করে তুলতে দক্ষতা, সৃজনশীলতা এবং কৌশলগত নেতৃত্বের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভবিষ্যতের কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভাগের মেধাবী ২০ শিক্ষার্থীর হাতে মোট ২ লাখ ৪০ হাজার টাকার স্কলারশিপ তুলে দেওয়া হয়।

এসআর

সম্পর্কিত খবর