[email protected] সোমবার, ১৮ মে ২০২৬
৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাবি থিয়েটারের নেতৃত্বে রাব্বানী-তপু

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মে ২০২৬ ১:০৪ এএম

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর থিয়েটারের ২০২৬–২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. গোলাম রাব্বানী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী তপু চন্দ্র দাস।

সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শেখ নাফিউজ্জামান (নাফি)।


শনিবার (১৬ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১৩ নম্বর কক্ষে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দা মেহের আফরোজ শাঁওলি।


নবগঠিত কমিটিতে অর্থ সম্পাদক হয়েছেন তানজিন নুসরাত মুনা এবং সহ-অর্থ সম্পাদক কণা রানি দাস।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আপন, সহ-দপ্তর সম্পাদক মিলন হোসেন, প্রচার সম্পাদক রুকাইয়া আলম, সহ-প্রচার সম্পাদক সাদকায়ে রাসূল দায়েম আহমেদ, প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ রাজ এবং সহ-প্রকাশনা সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিয়া।


এ ছাড়া বিভিন্ন বিভাগ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী সদস্য প্যানেল গঠন করা হয়েছে।

সংগঠনের সাধারণ সদস্য হিসেবে রয়েছেন সৈয়দা মেহের আফরোজ শাঁওলি। কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সেলিম ও দেলোয়ার।।

এসআর

সম্পর্কিত খবর