[email protected] সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে খেজুর, মাল্টা ও আপেলের দাম নিয়ন্ত্রণে শুল্ক ও কর কমল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ ৬:৪১ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র রমজান মাসে খেজুর, মাল্টা ও আপেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম

 সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানি শুল্ক ও কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ৫ শতাংশ এবং মাল্টা ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে।

​রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সুবিধা আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

​এ ছাড়া মাল্টা ও আপেল আমদানিতেও কর ছাড় দেওয়া হয়েছে। আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।

​নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এইচএস কোড ০৮০৫১০৯০-ভুক্ত অরেঞ্জ বা মাল্টা এবং এইচএস কোড ০৮০৮১০৯০-ভুক্ত আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে।

​সরকারের আশা, আমদানি শুল্ক ও কর কমানোর ফলে রমজানে এসব ফলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।

এইচ/এম

সম্পর্কিত খবর