দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। গত রোববার প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪
টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ওই দিন সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে এবং আজ বুধবারেও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দাম অনুযায়ী স্বর্ণের ক্যাটাগরিভিত্তিক মূল্যতালিকা:
এর আগে গত ২৩ অক্টোবর সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছিল। উল্লেখ্য, তার আগেও আরও দুই দফা স্বর্ণের দাম কমানো হয়েছিল।
এসআর