[email protected] শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কমিউনিটি ব্যাংকের ‘কমিউনিটি ইসলামিক’-এর শরি’আহ্ কমিটির প্রথম বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ৮:৫৭ পিএম

সংগৃহীত ছবি

শরি’আহ্ভিত্তিক ও স্বচ্ছ ইসলামী ব্যাংকিং নিশ্চিতকরণের লক্ষ্যে কমিউনিটি ব্যাংক

 বাংলাদেশ পিএলসি-এর ইসলামিক উইং ‘কমিউনিটি ইসলামিক’-এর শরি’আহ্ সুপারভাইসরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর পল্টনে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়।

​উক্ত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ মাসুম। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।

​এছাড়া বৈঠকে কমিটির সদস্য মুফতি মো. ইলিয়াস হোসেন ইমন, মো. মুফতি লুকমান হাসান, ব্যাংকের চিফ অপারেটিং অফিসার (সিওও) সামসুল হক সুফিয়ানী এবং ‘কমিউনিটি ইসলামিক’-এর প্রধান আনোয়ারুল কবিরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

​বৈঠকে ইসলামী ব্যাংকিং চালুর ক্ষেত্রে পূর্ণাঙ্গ শরি’আহ্ নীতি অনুসরণ ও তা সঠিক উপায়ে বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়। কমিটির দিকনির্দেশনার মাধ্যমে গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং শরি’আহ্-সম্মত সেবার পথ সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এসআর

সম্পর্কিত খবর