দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স
অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর করা হয়েছে।
ভ্যাটসহ সংশোধিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হবে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়, যা আগে ছিল ২ লাখ ৩১ ২৯৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সাথে কমানো হয়েছে রুপার দামও; বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪,২০০ টাকা, ২১ ক্যারেট ৩,৯৬৬ টাকা, ১৮ ক্যারেট ৩,৩৩১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২,৬২৪ টাকায় বিক্রি হবে।
এসআর