[email protected] শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩

বৃষ্টিতে বাজারে সবজির দাম চড়া: গোল বেগুন ১৪০ ও শিম ২৪০ টাকা কেজি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪১ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন বাজারে কয়েক দিনের টানা বৃষ্টির অজুহাতে সবজির দাম বেড়েছে। শুক্রবার

 (১৮ সেপ্টেম্বর) মালিবাগ ও রামপুরাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজি ৬০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অসময় হওয়ায় বাজারে সবচেয়ে দামি সবজি হিসেবে শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৪০ টাকায় এবং গোল বেগুন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

​বর্তমানে বাজারের অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি টমেটো ও বরবটি ১০০ টাকা, করলা, ধন্দুল ও শসা ৮০ টাকা, ঢ্যাঁড়স ও পটল ৭০ টাকা এবং ঝিঙা, চিচিঙ্গা ও মিষ্টি কুমড়া ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ টাকা, পেঁপে ৩০ টাকা, প্রতি পিস লাউ ৬০-৭০ টাকা, জালি ৫০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় মিলছে।

ক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় সবজির সরবরাহ কমে দাম বেড়েছে। বিক্রেতা ও ব্যবসায়ীদের মতে, বৃষ্টির কারণে খেতের সবজি নষ্ট হওয়া এবং সরবরাহ কম থাকায় পাইকারি বাজারে দর বৃদ্ধি পেয়েছে; তবে আবহাওয়া স্বাভাবিক হলে দাম আবার কমে আসবে বলে আশা করা যাচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর