স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের
মূল্য হ্রাস করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা ধার্য করা হয়েছে। অলংকারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরির পাশাপাশি ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ক্ষেত্রে ভ্যাট ও নির্দিষ্ট শতাংশ কাটার নিয়মাবলী অনুসরণের নির্দেশ দিয়ে বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আজ সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর থাকবে।
এসআর