[email protected] বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

ঢাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ৯:০০ এএম

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে

 আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

​আজ বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

​আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ ডিগ্রি সেলসিয়াস। বিগত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

​আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১১ মিনিটে।

এইচ/এম

সম্পর্কিত খবর