[email protected] রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

পল্লবী থানায় ককটেল হামলা, আহত এসআরবির এক সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ ৮:৪৭ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ফ্লাইওভারের ওপর থেকে থানার আঙিনায় ককটেল ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

 

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা থানায় ককটেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।

 

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পাশের ফ্লাইওভার থেকে থানার প্রাঙ্গণ লক্ষ্য করে ককটেল ছোড়ে। বিস্ফোরণের পর এর ছিটকে আসা অংশ থানার গেটের ভেতরে থাকা এসআরবি-৪-এর এক সদস্যের গায়ে লাগে। এতে তিনি সামান্য আহত হন।

 

এদিকে একই সন্ধ্যায় রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনের সড়কেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বীর উত্তম শামসুল আলম সড়কে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ আহত বা নিহত হননি বলে জানিয়েছে পুলিশ।

 

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পৃথক কয়েকটি স্থানে পাঁচটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে এসব ঘটনা ঘটে। এ সময় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেন শিক্ষার্থী ও ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা।

এফ/ডি

সম্পর্কিত খবর