ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের টিএসসি এলাকায় দুটি, মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে একটি এবং সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় ক্যাম্পাসে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।
প্রক্টর আরও জানান, ঘটনার পর শিক্ষার্থীরা দুজনকে আটক করেন। তাদের মধ্যে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক রাখা হয়। অপরজনের বিরুদ্ধে বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগ থাকায় তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, টিএসসি এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করার সময় মেট্রোরেলসংলগ্ন এলাকা থেকে দুজনকে আটক করা হয়। এ সময় উপস্থিত লোকজন তাদের ওপর চড়াও হন।
এফ/ডি