রাজধানীর ভাটারা এলাকায় রাস্তার পাশে পার্ক করে রাখা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ভাটারা থানা পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসে আগুন দেওয়ার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে সদস্যদের পাঠানো হয়।
সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশিস রায়। তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত তথ্য তখনও পাওয়া যায়নি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের স্কুল বাসটিতে আগুন জ্বলছে। এ সময় বাসটি সড়কের পাশে দাঁড় করানো ছিল এবং আগুনের ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়ছিল।
এফ/ডি