[email protected] শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৬:১২ পিএম

সংগৃহীত ছবি

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোশতাক আহমেদ রুহীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রুহীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার কারণে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ইকবাল রোডের ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেত্রকোনা-১ আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

মোশতাক আহমেদ রুহী ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয় পান।

 

২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান বলে জানা যায়।

এসআর

সম্পর্কিত খবর