রাজধানীর মিরপুরে বাসে আগুন দেওয়ার ঘটনার পর এবার মধ্য বাড্ডায় ইউলুপের কাছে একটি দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, বাসটি একটি স্টাফ বাস। কে বা কারা এতে আগুন দিয়ে ঘটনাস্থল থেকে চলে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে শনিবার সন্ধ্যায় মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এর কিছুক্ষণ পর মিরপুর-১ নম্বর মোড়েও আরেকটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
এদিকে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
এসআর